সুপার বাংলা আইটি-র পাওয়ারড সার্ভিস ltd.bd এবং কিউট হোস্টিং টেকনোলজিস-র পাওয়ারড সার্ভিস nfc.bd ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী বাধ্যতামূলক।
পরিষেবার ধরণ (Service Description)
Hybrid Service: এই প্যাকেজের আওতায় গ্রাহক একইসাথে অনলাইন ওয়েব রিসোর্স (ltd.bd - Powered by SUPER BANGLA IT) এবং স্মার্ট নেটওয়ার্কিং সলিউশন (nfc.bd - Powered by CUTE HOSTING TECHNOLOGIES) ব্যবহারের অনুমতি পাচ্ছেন।
Conditional Free Resource: গ্রাহককে SAAS সফটওয়্যার অথবা হোস্টিং সাবস্ক্রিপশনের সাথে Dedicated Usernames (যেমন: name.ltd.bd এবং nfc.bd/name) শর্তসাপেক্ষে এবং বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এগুলো কোনো স্থায়ী মালিকানা নয়, বরং ব্যবহারযোগ্য লাইসেন্স।।
গ্রাহক ভেরিফিকেশন (Verification)
NID Mandatory: ডিজিটাল নিরাপত্তা আইন ও কোম্পানির পলিসি অনুযায়ী, গ্রাহককে অবশ্যই তার এনআইডি (NID) নম্বর এবং স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
Mobile Verification: গ্রাহককে একটি সচল ও নিজস্ব মোবাইল নাম্বার প্রদান করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এই নাম্বারে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। একটি মোবাইল নাম্বারের বিপরীতে একটি মাত্র ইউজার প্রোফাইল বরাদ্দ করা হবে।
ইমেইল সার্ভার ব্যবহার বিধি (Email Policy)
অফিসিয়াল ইমেইল: প্যাকেজ অনুযায়ী বরাদ্দকৃত অফিসিয়াল ইমেইলসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে ব্যবহার করতে হবে।
স্প্যামিং (Spamming): বাল্ক ইমেইল বা মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার জন্য সাধারণ ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। অতিরিক্ত স্প্যাম রিপোর্ট প্রাপ্ত হলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই ইমেইল সার্ভিস স্থগিত করা হবে।
নিরাপত্তা: ইমেইল পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব গ্রাহকের। সন্দেহজনক কোনো ইমেইল বা ফিশিং লিংকের কারণে সার্ভারের ক্ষতি হলে তার দায়ভার গ্রাহক প্রতিষ্ঠানকে বহন করতে হবে।
ব্যবহারবিধি ও কন্টেন্ট পলিসি
রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উস্কানি: বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা বা সামাজিক শান্তি বিঘ্নিত করে এমন কোনো কন্টেন্ট প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রতারণা (Fraud): অন্য কারো পরিচয় দিয়ে (Impersonation) এনএফসি কার্ড ব্যবহার বা ফিশিং লিংক শেয়ার করা যাবে না।
ডিভাইস ও ডাটা নিরাপত্তা
এনএফসি কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত Cute Hosting Technologies-কে অবহিত করতে হবে যাতে প্রোফাইলটি নিরাপদ রাখা যায়। ডিজিটাল কার্ড বা ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করা তথ্যের গোপনীয়তা ও দায়ভার সম্পূর্ণ গ্রাহকের।
গ্রাহক স্বীকৃতি ও অঙ্গীকারনামা
আমি স্বীকার করছি যে, ltd.bd এবং nfc.bd-এর ইউজারনেমগুলো শর্তসাপেক্ষে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। আমি আমার এনআইডি (NID), ভেরিফাইড মোবাইল নাম্বার প্রদান করছি এবং এই সেবা ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলতে বাধ্য থাকব।